মায়ের ওপর অভিমান করে নাজিফা রহমান (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে রামপুরার বনশ্রীতে এ ঘটনা ঘটে।  

নিহতের মা শিল্পী বেগম জানান, নাজিফা বনশ্রী আইডিয়াল স্কুল থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছে। সে তার বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে চাইলে  তার মা  রাগ করে বকা-ঝকা করেন।

পরে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দেয় নাজিফা। অজ্ঞান অবস্থায় তাকে নিয়ে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায়  তাকে মৃত ঘোষণা করেন।

নাজিফা মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার নূরুর রহমান চৌধুরীর মেয়ে। সে ঢাকার রামপুরার বনশ্রীতে পরিবারের সাথে বসবাস করছিল।

ঘটানার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।

এমকে/ এআর