রাজধানীর আদাবর শেখেরটেক এলাকায় উম্মে কুলসুম (২৪) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। তার স্বামীর নাম মুজাদ্দেক করীম শিমুল। তারা শেখেরটেকের ৩ নম্বর রোডের ৩৮ নম্বর ভাড়া বাসায় থাকতেন।

রোববার সাকালে লাশটি উদ্ধার করে আদাবর থানা পুলিশ।

আদাবর থানার এসআই আবু বকর সিদ্দীক নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার রাতে তাদের সন্তানকে খাওয়ানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে সবাই ঘুমিয়ে পড়েন। ভোর রাতে শিমুল ঘুম থেকে উঠে কুলসুমকে না পেয়ে পাশের রুমে যান। সেখানে দরজা বন্ধ দেখে পরিবারের লোকদের খবর দেন। পরে সবাই মিলে দরজা ভেঙ্গে কুলসুমকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এসআই আবু বকর সিদ্দীক জানান, স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ইআর