যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় হুন্ডির ৪ লক্ষ টাকা সহ রায়হান (৩০) নামে পাচারকারীকে আটক করছে বিজিবি।

আজ রোববার বিকাল ৩ টার দিকে পুটখালী সীমান্তের চরের মাঠ থেকে হুন্ডির টাকা সহ তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির সদস্যরা।

আটক রায়হান যশোরের পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামের হামিদুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোলের পুটখালী সীমান্তের চরের মাঠ দিয়ে হুন্ডির টাকা ভারতে পাচার হবে, এ সময় বিজিবি'র সদস্যরা অভিযান চালিয়ে রায়হান কে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ভারতে পাচারের জন্য হুন্ডির ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

২১-বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রায়হানকে বেনাপোল পৌর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আটককৃত টাকা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।

নাছির/এমবি