মাগুরায় কাঠ বোঝাই ভ্যান গাড়ির নিচে পড়ে আসাদ (১০) নামের এক শিশু নিহত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকালে শ্রীপুর উপজেলায় এই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, কাঠ বোঝাই করে একটি ভ্যান গাড়ি উপজেলার কাবিলপুর গ্রাম থেকে কাজলী আসার সময় মাঝপথে এসে পৌঁছালে ছেলেটি খেলার ছলে হঠাৎ পা পিছলে ভ্যান গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় দারিয়াপুর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, আমরা দূর্ঘটনার সংবাদ শুনেছি, আসাদের পিতা হিটলার জানিয়েছেন আমরা কোনো মামলা মোকাদাদ্দমা করবো না।
আসাদ শ্রীপুর উপজেলার কাজলি গ্রামের হিটলার সর্দারের পুত্র। আসাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাইফুল্লাহ/এমবি





