গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো বর্বোরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে মানববন্ধন করেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। পরে তারা ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু’র কুশপুত্তলিকা দাহ করেছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে  মানববন্ধন কর্মসূচি পালন শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু’র কুশপুত্তলিকা দাহ করে।

এনপিপি’র চেয়ারম্যান শওকত হোসেন নীলুর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এনপিপি’র মহাসচিব আব্দুল হাই মন্ডল, ইসলামীক পার্টির চেয়ারম্যান মোবিন, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার, এনপিপি নেতা আব্দুল হান্নান, ঢাকা মহানগর ওলামা দলের সাধারণ সম্পদক কাজী মো. রফিকুল ইসলাম প্রমুখ।

গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালালেও জাতীসংঘ ও আমেরিকা কোনো প্রতিবাদন করছে না। উল্টো তারা এ গণহত্যাকে উস্কে দিচ্ছে। তাই গাজায় গণহত্যার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার যুদ্ধাপরাধের অভিযোগে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন নেতারা।

ঢাকা,৩ জুলাই, টাইমনিউজবিডি.কম/একে