সচেতন নাগরিক, শিক্ষক, ডাক্তার, কৃষিবিদ, প্রকৌশলী, বুদ্ধিজীবি ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমূলক গবেষণাপ্রতিষ্ঠান ‘পলিসি রিসার্স এন্ড ষ্টাডিজ ফাউন্ডেশন’ (পিআরএসএফ) বর্তমান করোনা দুর্যোগে আমাদের আর্থ-সামাজিক প্রভাব, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে এ দেশের সচেতন মহলসহ সরকারের পদক্ষেপ কী হতে পারে এ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও সরকারকে সঠিক পদক্ষেপ গ্রহণে দিকনির্দেশনার জন্য উদ্যোগে শুক্রবার (২৬ জুন) বিকাল ৩টায় জুম এপস, ফেসবুক ও ইউটিউবসহ অনলাইনে সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারের বিষয়:
‘কভিড-১৯ : আর্থ-সামাজিক প্রভাব, চ্যালেঞ্জ ও করণীয়’।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ.বি.এম মির্জা আজিজুল ইসলাম। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম মুজাহিদুল ইসলাম।
এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডঃ মোহাম্মদ আবদুল মজিদ। এছাড়া দেশবরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব সাবেক সচিব শাহ আব্দুল হান্নান।
সেমিনারে অংশগ্রহণের জুম মিটিং লিংক ও আইডি:
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86740093609?pwd=K1ZlQzF6ME5IQldBWExGM2I2WklYZz09
Meeting ID: 867 4009 3609
Password: 2020
One tap mobile +19294362866
Meeting ID: 867 4009 3609
Password: 2020
প্রেস বিজ্ঞপ্তি





