কুষ্টিয়া শহরে পূর্ব শত্রুতার জের ধরে ঈদের দিনে বিজয় লাল (২৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত বিজয় লাল বড় বাজার স্টেশন এলাকায় সুইপার কলোনির বাসিন্দার টিটু লালের ছেলে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বড় বাজারে স্টেশন রোডের সুইপার কলোনীতে এ হত্যাকান্ড ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বড় বাজার এলাকার সুইপার কলোনির স্বপনসহ স্থানীয় কয়েকজনের সাথে বাক-বিতন্ড হয় বিজয়ের।

এক পার্যায়ে তারা কোদাল দিয়ে কুপিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে।

এআই/