রাজধানীর পূর্ব ধোলাইপাড় এলাকার একটি বাসা থেকে জুম্মন শিহাব (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনা ঘটে। মৃতের বাবার নাম জালাল উদ্দিন।
এ ব্যাপারে মৃতের বড় ভাই আলমগীর বাংলানিউজকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবার সঙ্গে অভিমান করে শনিবার রাতে শিহাব গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। বাসার ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেই। পুলিশ এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শনিবার দিনগত রাত সাড়ে ১২টার তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শিহাবের পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় তালা-চাবি মেরামোতের দোকান ছিলো।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা,১০ মে (টাইম নিউজ বিডি)/কেএ[/b]
জাতীয়
অভিমান করে ছেলের আত্মহত্যা
রাজধানীর পূর্ব ধোলাইপাড় এলাকার একটি বাসা থেকে জুম্মন শিহাব (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনা ঘটে। মৃতের বাবার নাম জালাল উদ্দিন।