মাগুরায় নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখা দাড়ালো ১৮৩ জনে।
যার মধ্যে ইতিমধ্যে নতুন ১ জনসহ সুস্থ হয়েছে ৭৬ জন। নতুন শনাক্ত হওয়া ৪ জনের মধ্যে মাগুরা সদরে ৩ ও মহম্মদপুর উপজেলায় ১ জন।
শুক্রবার (১০ জুলাই) মাগুরা সিভিল সার্জন ডা. প্রদিপ কুমার সাহা জানান, শুক্রবার জেলায় নতুন ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮৩ জন। তাদের মধ্যে মাগুরা সদরে ১৩১ শ্রীপুরে ২২ মহম্মদপুরে ১৯ ও শালিখা উপজেলায় ১১ জন। মাগুরা সদর ৪ জন, শ্রীপুর ২ জন ও শালিখা উপজেলায় ১ জনসহ মোট ৭ জন মারা গেছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৭৬ জন। আক্রান্তদের ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৯১ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মগুরা থেকে ৭ জনকে জেলার বাহিরে রেফার করা হয়েছে।
এদিকে, গত ২১ জুন (রোববার) থেকে মাগুরা পৌরসভার ৪নং ওয়াডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেড জোন হিসাবে চিহিৃত করে প্রশাসন এ দুই এলাকাকে লকডাউন ঘোষণা করে।
সাইফুল্লাহ/এমবি





