রান ঢাকার সূত্রাপুরে ঢাকা সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডে সাবেক কমিশনার হাজী মোহাম্মদ সাঈদ (৬০) সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে সূত্রাপুরের ৩০, দেবেন্দ্রনাথ রোডের বাড়ির সামনে তাকে গুলি করা হয়। তার পিঠে ও হাতে গুলি লাগে। প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজী মোহাম্মদ সাঈদ সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাত সাড়ে ১০ টার দিকে তিনি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। বাসার অনতিদূরে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
তাকে গুলি করার কারণ সম্পর্কে সহকর্মীরা কিছুই জানাতে পারেনি।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





