ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে তিনটি বেসরকারি সংগঠন। অশ্বিনী কুমার হলের সামনে বুধবার সকাল সাড়ে ১০টায় সচেতন নাগরিক কমিটি (সনাক), সুশাসনের জন্য প্রচার অভিযান (সুপ্র) ও বরিশাল এনজিও ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (বিএনডিএন) আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানান।
মানববন্ধনে সনাকের বরিশাল জেলার সভাপতি প্রফেসর এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, আইসিডিএর নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ ও খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক শুভঙ্কর চক্রবর্তী প্রমুখ।
ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





