দিনাজপুরের কাহারোলে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে মো. বকুল (৩২) নামে এক প্রতিবেশী যুবক নিহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৭টায় সে মারা যায়।
বকুল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ডিপিকুড়া গ্রামের বজলার রহমান বজলুর ছেলে। শুক্রবার বিকাল ৫টায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কাহারোল থানার অফিসার ইন চার্জ (ওসি) পৃথ্বিশ কুমার রায় জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে জলিল ও দলিল নামে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকাল ৫টায় দুই ভাই সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিবেশী বকুল সংঘর্ষ থামাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন।
প্রতিবেশীরা বকুলকে আহত অবস্থায় কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
কেএইচ





