সরকার অন্যায়ভাবে দীর্ঘ সাতটি বছর ধরে আল্লামা সাঈদীকে বিনা দোষে আটকে রেখেছে।আবার সাঈদীকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে সরকার।
এই দেশের তৌহিদী জনগণ বেচেঁ থাকতে তার একটি লোমও ছিড়তে পারবে না জালিম সরকার। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে।
শনিবার সকালে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আল্লামা সাঈদীর মুক্তির দাবিতে চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব মন্তব্য করেন জামায়াত নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন যুদ্ধাপরাধ নয়, জনপ্রিয়তায় আল্লামা সাঈদীর একমাত্র অপরাধ।আল্লামা সাঈদীকে নিয়ে নতুন কোন ষড়যন্ত্র বরদাশত করবেনা এই দেশের মুক্তিকামী জনগন।সাঈদীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুুত রয়েছে এই দেশের কুরআন প্রেমী জনগণ।
ছাত্রশিবির নগর উত্তর সভাপতি তৌহিদুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মাহমুদুল্লাহ।
উক্ত সমাবেশে আর উপস্থিত ছিলেন নগর জামায়াত নেতা আনোয়ার আলম চৌধুরী ও ফয়সাল মোহাম্মদ ইউনুছ সহ ছাত্রশিবির নেতৃবৃন্দ।
মাসুম/এমএনজে





