রাজধানীর বাংলামোটরে ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে যাওয়া মিছিল থেকে এক কলেজছাত্রীকে যৌন হয়রানির মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ মে দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার প্রতিদেন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন রমনা থানা পুলিশ তা দাখিল করতে পারেনি। এ জন্য ঢাকা মহানগর হাকিম ফাহদ বিন আমিন চৌধুরী প্রতিবেদন দাখিলের পরবর্তী ওই দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, গত ৭ মার্চ (০৭-০৩-২০১৮) আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে ৮৯ নম্বর নিউ ইস্কাটন বাসার সামনের ফুটপাতে সাদা টি-শার্ট পরা আনুমানিক ২৫-৩০ বছর বয়সী ১৫-২০ জন ছেলে ওই ছাত্রীকে ঘিরে ধরে যৌন হয়রানি করে।
এএস