মাগুরায় চুরি ডাকাতি, মাদক সেবন, ইভটিজিং, সর্ব প্রকার জুয়া ক্যাসিনো,অবৈধ মাইকিং ও সাউন্ডস বক্স বাজানো প্রতিরোধ কল্পে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত।

আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে মাগুরা শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,এম মোতাসিম বিল্লাহ সংগ্রামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর থানার ওসি তদন্ত লিটন কুমার সরকার, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান, আওয়ামী লীগের শ্রীকোল ইউনিয়নের সভাপতি মোঃ আমির হোসেন মোল্লা,বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ খন্দকার আবু আনসার আশা।

অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন রেসপন্স কমিটির শ্রীকোল ইউনিয়নের সেক্রেটারি মোল্লা হাবিবুর রহমান, অশোক কুমার ব্যানার্জি গোপেন্দ্র নাথ সাহা, লিটু মিয়া সহ আরো অনেকে। শ্রীপুর থানার সেকেন্ড অফিসার মোঃ হামিদুল ইসলামের সার্বিক পরিচালনায় শ্রীকোল ইউনিয়নের বিভিন্ন পেশার কয়েক শত নারী পুরুষ ও আইন শৃংখলা বাহিনীর বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।

সাইফুল্লা/এএস