বর্তমান সরকারের আমলে পার্বত্য শান্তির সব শর্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা করা হবে না।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়িতে ২৫ কোটি ৩৫ লাখ টাকায় নিমির্ত তিনটি সেতু উদ্বোধন কালে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
খাগড়াছড়ি-ফটিকছড়িসড়কে ১৬টি সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করে সরকার। যাতে ব্যয় হচ্ছে ১২১কোটি টাকা। এর মধ্যে ওই তিনটির নির্মাণ কাজ শেষ হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, খাগড়াছড়িতে সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে পার্বত্য অঞ্চলকে অর্থনীতিক জোন হিসেবে গড়ে তোলা হবে। আর তাই ১৯০ কোটি টাকা ব্যয়ে আরো ৫৭টি সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এমআর





