বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয় এলাকায় জেলা সাধারন সম্পাদক খন্দকার মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে জেলা দক্ষিণ যুবদল।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম সাধারন সম্পাদক কাজী রানা, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহ শিব্বির আহাম্মদ বুলু, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, জেলা যুবদলের সহ সভাপতি রুহুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল কবির, মোঃ মামুন , সাধারণ সম্পাদক রফিক খান, কোতোয়ালী যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।
এসময় জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ সহ নেতা কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এড. দিদারুল ইসলাম রাজু, কোতোয়ালী যুবদলের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মাসুদ সহ রাজ বন্দীদের মুক্তির দাবী জানান বক্তারা।
অপরদিকে দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম এর নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণকালে নতুনবাজার ট্রাফিকমোড়ে পৌছলে পুলিশ বাধা দেয়। সেখান থেকে মিছিলটি ঘুরে গঙ্গাদাস গুহ রোডের দিকে গেলে বাতিরকল মোড়েও পুলিশি বাধার মুখে পরে দলের নেতাকর্মীরা। এরপর নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমদ বুলু, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ন আহব্বায়ক আজাহার উদ্দিন তালুকদার রিপন, আমিনুল ইসলাম আনিস, মনিরুজ্জামান মুক্তি, শফি আহম্মেদ দীপু, হেলাল মড়ল, বিপ্লব, উজ্জল, সেলিম, খোকনসহ দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা মিরু ও তুহিনসহ সারাদেশে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদ জানান এবং সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।
ইআর





