ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক সানোয়ার হোসেন (৩০) নিহত ও ১১ বাসযাত্রী আহত হয়েছেন।

ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক সানোয়ার হোসেন (৩০) নিহত ও ১১ বাসযাত্রী আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানোয়ার মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহাবুদ্দীন আজাদ জানান, রোববার সন্ধ্যায় চুটলিয়া এলাকায় ঝিনাইদহগামী এএসবি পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকের চালক সানোয়ার হোসেনসহ ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সানোয়ারকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে চারজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ