ঝিনাইদহের কালীগঞ্জে সজীব (২৪) নামের এক গাজা ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন এ কারাদন্ডাদেশ প্রদান করেন।

সজীব ফয়লার গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, গাজা বিক্রির অভিযোগে থানা পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে কারাদন্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন জানান, মাদক (গাজা) বিক্রয়ের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর আওতায় সজীব নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

হাবিব/ এআই