সাতক্ষীরার কলারোয়ায় দালাল চক্রের খপ্পড়ে অবৈধ ভাবে নদী পথে মালয়েশিায় যাওয়ার পথে ১৪ জন নিখোঁজ হওয়া ব্যক্তির এখনও সন্ধান মেলিনি। এঘটনায় কলারোয়া থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের দায়ের হয়েছে।

নিখোজ হওয়া ১৪ জনের পিতা-মাতারা সাংবাদিকদের জানায়, গত ১৪/৮/১৩ তারিখ উপজেলার দিগং-কাজিরহাট গ্রামের রজব আলীর ছেরে আঃ রউফ, শুভংকরকাটি গ্রামের মৃত কাদের সরদারের ছেলে করিম ময়রা ও যশোর জেলা সদরের পারখাজুরার অজিত উপজেলার বসন্তপুর গ্রামের আরশাদ আলীর ছেলে সুমন, মৃত নুর মোহাম্মাদ এর ছেলে সাহেদ আলী, শওকাত আলীর ছেলে সাইফুল ইসলাম, বারেকের ছেলে রাজু, মজিদ বিশ্বাসের ছেলে ছাত্তার, সিরাজুল ইসলামের ছেলে সোহাগ, সহিদুল ইসলামের ছেলে বাবু, শফির ছেলে আলামিন, মিজানুরের ছেলে কবিরুল ইসলাম, সিরাজুল ইসলামের ছেলে আজমুল ইসলাম, জামালের ছেলে আরিফ হোসেন, আঃ আজিজ এর ছেলে রহিম, খলশি গ্রামের রজব আলীর ছেলে মহিদুল ইসলাম ও যশোর কেশবপুরের গোপসানা গ্রামের রহমতুল্লাহ’র ছেলে জাহাঙ্গীর আলমকে ২ লাখ ১০ হাজার টাকায় প্রতিজনের নিকট থেকে নিয়ে  মালায়েশিয়ায় নেওয়ার উদ্দেশ্যে সবাইকে এক সঙ্গে বাড়ী থেকে নিয়ে যায়।

দীর্ঘ  ৫ মাস অতিক্রম হওয়ার পরেও তাদের ছেলে বাড়ীতে ফোন না করায় পিতা-মাতারা দুচিন্তায় পড়ে। পরে তারা ও দালাল চক্রের কাছে জানতে চাইলে তারা বিভিন্ন ভাবে এড়িয়ে যাচ্ছে। এদিকে  নিখোজ হওয়া ১৪ জন ছেলের সন্ধান পেতে থানা পুলিশের দারগ্রস্ত হয়েছে পিতা-মাতারা। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি একটি লিখিত অভিযোগ পেয়ে মামলা গ্রহন করেছেন। থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ