বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে কয়েক ধাপের বাছাই শেষে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেন ৩৮টি দেশের প্রতিযোগী। সেখানে হিফজুল কুরআন বিভাগে সেরা হওয়ার গৌরব অর্জন করেন হাফেজ ইহতেশামুল হক হীরা।

‘আলোকিত কুরআন’ কর্তৃপক্ষের মতে, হাফেজ হীরার এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য গৌরবের। একই সঙ্গে এটি তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি আরটিভির কুরআনভিত্তিক প্রতিভা বিকাশের উদ্যোগেরও স্বীকৃতি।

এ উপলক্ষে কুরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, এ অর্জন বাংলাদেশের কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ এবং কুরআনের খেদমতে আরও সাফল্যের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

আরটিভির ‘আলোকিত কুরআন’ দীর্ঘদিন ধরে দেশব্যাপী প্রতিভাবান হাফেজদের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার কাজ করছে। হাফেজ ইহতেশামুল হীরার মালয়েশিয়ায় এ সাফল্য সেই উদ্যোগের ধারাবাহিকতায় নতুন সংযোজন।

এস