রাজশাহীতে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ ওই গাড়িতে কর্তব্যরত তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। এ ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মহব্বতজান চৌধুরী জানান, কেআইপি-১৩ তেলবাহী গাড়িতে কোনো যাত্রী পরিবহনের সুযোগ নেই।
অবৈধভাবে ভ্রমণের সময় হতাহতের ঘটনা তদন্তের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এওএম অপারেটর, পার্বতীপুর শাহ আলম তালুকদারকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন এবং ওই গাড়িতে কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর তিনজন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
কমিটিকে যথাশিগগির সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে
জেএ





