নীলফামারীর একটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ পরিবারের শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ।

সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলা সদরের সোনাড়ায় ইউনিয়নের খাদারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এএইচ