চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার বন্দর রিপাবলিকান ক্লাবের কাছে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফজলুল কাদের বলেন, অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা বন্দর রিপাবলিকান ক্লাবের সামনে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কেএইচ





