সোমবার (১৬ সে‌প্টেম্বর) মিসরের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপ‌দেষ্টার স‌ঙ্গে টে‌লি‌ফো‌নে আলাপ ক‌রেন।

টে‌লি‌ফো‌ন আলাপে মিস‌রের পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য মো. তৌ‌হিদ হো‌সে‌নকে অভিনন্দন জানান। একই সঙ্গে তি‌নি অন্তর্বর্তী সরকা‌রের সাফল্য কামনা করেন।

তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে কাজ করার জন্য যার যার অবস্থান থে‌কে অঙ্গীকার ব্যক্ত করেন এবং বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

এসএম