কুড়িগ্রাম জেলার রাজার হাট উপজেলার ফরকেরহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম ও দশম শ্রেণীর ছাত্র এসএসসি পরীক্ষার্থী জুয়েল রানা জীবন নষ্টের পথে।

গত ২ অক্টোবর রবিউলকে বিদ্যালয়ে আসতে নিষেধ করে অত্র বিধ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,মনজুরুল ইসলাম অভিযোগ করেছেন যে, তার মেয়েকে রবিউল ও জুয়েল উক্ত করেন।

এর ভিত্তিতে ঐ ২ ছাত্রকে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। অভিযোগকারী মনজুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অভিযোগ তুলে নিয়েছি, কারন ঐ ২ ছাত্র এর সাথে জড়িত নয়।

এর সাথে জড়িত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাতিজা রহিদুল ইসলাম। অত্র বিদ্যালয়ের এক ছাত্র জানান, প্রধান শিক্ষ নিজের ভাতিজাকে রক্ষা করার জন্য ঐ ২ ছাত্রকে ফাঁসানো হয়েছে।

দশম শ্রেণীর ছাত্র এসএসসি পরীক্ষার্থী জুয়েল রানা এখনো ফরম পুরন করতে পারেনি । মিথ্যা অভিযোগের ভিত্তিতে জুয়েল রানার ফরম পুরন বন্ধ হয়ে এসএসসি পরীক্ষায় অনিশ্চয়তায় পড়েছেন।

এসএইচ