বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি কাজে বাধাদান ও নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় আব্দুল কাদের সরকার (৫৫) নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল কাদের উপজেলা জামায়াতের রোকন ও পৌর জামায়াতের সাবেক প্রচার সম্পাদক। তিনি উপজেলার জয়পুরপাড়া গ্রামের মৃত ইব্রাহিম সরকারের ছেলে। বর্তমানে তিনি উপজেলার অর্জুনগাড়ি তাজ সিদ্দিকীয়া মাদ্রাসার সুপার পদে কর্মরত।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, ১৭ সেপ্টেম্বর জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলা রায় হওয়ার পরপরই স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে থানা পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভূক্ত আসামি হিসাবে শনিবার বিকেল সোয়া ৪ টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





