ভূমি অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে অফিসের কাগজপত্র পুড়ে যায়।
শুক্রবার দিবাগত রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম আলম জানান, এমএলএসএস সামনের দিকে দায়িত্বরত থাকায় উপজেলা পরিষদ চত্বরের পূর্ব দিকে অবস্থিত ভূমি অফিসের পিছন দিক থেকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দিয়ানাতুল ইসলাম দিনার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছে। অফিসের গুরুত্বপূর্ণ বেশকিছু কাগজ পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
জেএ





