ফেনীর ফুলগাজী উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ফেনী-বিলোনীয়া পরিত্যক্ত রেললাইন থেকে ছেঁড়া শার্ট ও লুঙ্গি পরিহিত লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ফুলগাজী বাজারের পশ্চিম পাশে শ্রীপুর রোডে রেল লাইনের ওপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে পুলিশ এসে সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, লাশের হাত-পা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে অন্যত্র হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে রাতের যেকোনো লাশটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর