অবৈধ সরকারের পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন এবং আটক নেতা কর্মীদের মুক্তির দাবীতে অনির্দিষ্টিকালের অবরোধের ৭২ তম দিন ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমদের সন্ধানের দাবিতে ২০ দলের ডাকা দেশব্যাপী হরতালের ৪র্থ দিনে নগরীতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।

বুধবার সকাল ৮টায় নগরীর দৌলতপুরে এ মিছিল বের করা হয়। মহানগরী শিবিরের পাঠাগার সম্পাদক হাসানুল বান্নার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, মিম মোশাররফ, মুহাইমিন, ইকরামুল কবির, এস,এম আব্দুল্লাহ মনা, গাজী মামুন, রাসেল মাহমুদ প্রমুখ।

ইআর