ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২-এর নয়তলা থেকে নুরুন্নবী (৪০) নামের এক রোগী লাফিয়ে পড়ে নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুরুন্নবীর বাড়ি লক্ষ্মীপুরের মহাদেবপুরে । তিনি ক্যানসারের রোগী ছিলেন।
নুরুন্নবীর ভাই শরীফ সকালে সাংবাদিকদের কাছে বলেন তাঁর ভাই হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন।
শরীফ আরো বলেন নুরুন্নবী কয়েক বছর বাহরাইনে ছিলেন। দেশে ফিরে ক্যানসারের চিকিত্সা নিতে ১৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২-এ ভর্তি হন। এরপর গ্রামের বাড়িতে চলে যান। সর্বশেষ গতকাল সোমবার বিকেল তিনটার দিকে ৯০২ ওয়ার্ডে ভর্তি হন।
মঙ্গলবার সকালে চিকিৎসক দেখাতে নয়তলায় তাঁর কক্ষের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় এক লোক নুরুন্নবীকে বলেন,‘যতই লাইনে দাঁড়াও,২০ হাজার টাকা না দিলে চিকিত্সা হবে না।’ এ কথা শোনার পর তিনি নয়তলা থেকে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলে নুরুন্নবী নিহত হন।
ঢাকা,২ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,কেইউ





