রাজধানীর নিউমার্কেট সংলগ্ন একটি ভাঙরির দোকানে অগ্নিকাণ্ডে আমজাদ (২৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরো তিন জন।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই দোকানে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই অগ্নিকাণ্ডে দগ্ধ মেহেদি, ইয়ামিন ও সোহাগকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাত পৌনে ৩টার দিকে নিউমার্কেট থানার এসআই সোহেল দগ্ধদের ঢামেক হাসপাতালে নেন।

ওএফ