বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার জিয়া পরিষদ অফিস ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উলানিয়া ইউনিয়নের লালগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছটার দিকে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলতু সরদারের নেতৃত্বে ১৫/২০ জন ক্যাডার দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জিয়া পরিষদ অফিসে হামলা চালায়।

এ সময় তারা পুরো অফিস গুড়িয়ে দেয়। মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জল কুমার দের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি কে বা কারা যেন একটি অফিস ভাংচুর করেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা জানতে পারিনি।

সাবেক সাংসদ ও উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন,স্থানীয় আ’লীগ নেতা আলতু সরদারের নেতৃত্ব দিয়ে জিয়া পরিষদের অফিস ভাংচুর করেছে। প্রশাসন বিষয়টি জানার পরেও কোন ব্যবস্থা নিচ্ছেন না।

এসএইচ