করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। তার নাম আতিয়ার রহমান। 

মানিকগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন আতিয়ার।

শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, কনস্টেবল আতিয়ার ১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বাড়ি ফরিদপুরের মধুখালী থানার কামালদিয়া গ্রামে। মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে।

এমবি