বগুড়ার শাজাহানপুর উপজেলার ছাত্র শিবির নেতা ফরিদ উদ্দিন (৩২) ও কর্মী মো. রঞ্জুকে (৩৩) পুরোনো মামলায় আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ।
শনিবার বিকেলে তাদের দুই জনকে আটক করা হয়।
জানা যায়, ফরিদ উদ্দিন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলার শালুকগাড়ী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।
আর শিবিরের সক্রিয় কর্মী মো. রঞ্জু উপজেলার দারিকামারিপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল জলিল।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, কিছু সংখ্যক নেতা-কর্মীরা উপজেলার সাজাপুর দারিকামারিপাড়া জামে মসজিদে বসে শিবিরের নাশকতার গোপন পরিকল্পনা করছিল। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ফরিদ উদ্দিন ও রঞ্জুকে গ্রেফতার করা হয়।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





