পঞ্চগড় বানিজ্য মেলা থেকে দুইশত পিস ইয়াবাসহ সোহরাব হোসেনকে(৪৪)নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১৩ সিপিসি-২। জানাযায় গোপন সংবাদে র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি শাহীন কবীরের নেতৃত্বে তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী পঞ্চগড় সদরের রামেরডাঙ্গা মহল্লার আব্দুল হামিদের ছেলে। তাকে আটকের পর নীলফামারী র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়।
র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার এএসপি শাহীন কবীর বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী পঞ্চগড়ে চলমান বানিজ্য মেলার ভেতর প্রবেশ করে গোপনে ইয়াবা বিক্রি করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে মেলার মোটরসাইকেল খেলার ঘরে লুকিয়ে যায়।
সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
মহিনুল /নাজিব





