আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতারের পর অস্বীকার, দেশব্যাপী ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গুম, হত্যা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম এর নেতৃত্বে শহরের হরিকিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় নতুনবাজার মোড়ে পৌঁছালে মিছিলটি ফিরিয়ে দেয় পুলিশ এরপর নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ন আহব্বায়ক আজাহার উদ্দিন তালুকদার রিপন, আমিনুল ইসলাম আনিস, মনিরুজ্জামান মুক্তি, শফি আহম্মেদ দীপু, হেলাল মড়ল, উজ্জল, সেলিম, খোকনসহ দলীয় নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পরার ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাবার আহ্বান জানান বক্তারা।
এসএইচ





