প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আনসার বাহিনীর ৩১৬ জন সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এক ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৯ জন। আর করোনায় এক সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন জানান, বৃহস্পতিবার (২৮ মে) রাত পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। সুস্থ হয়েছেন ৫৭ জন।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আনসারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ৩১৬ জন সদস্যের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ২৬৭ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৪৯ জন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক একজন, ১০২ জন ব্যাটালিয়ন আনসার, ২০৭ জন অঙ্গীভূত আনসার, একজন বিশেষ আনসার, একজন সিগন্যাল অপারেটর, একজন নার্সিং সহকারী, দুজন নারী আনসার ও একজন ভিডিপি সদস্য।
এমবি





