ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারে শুক্রবার বিকেল ৩টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রের সচল ১০টি ইউনিটই বন্ধ হয়ে যায়। পরে ৩টি চালু হলেও ৭টি এখনো বন্ধ রয়েছে।
বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) সাজ্জাদুর রহমান জানান, বিকেল ৩টার দিকে হঠাৎ করেই বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৭টি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা বন্ধ ইউনিটগুলো চালু করার চেষ্টা করছেন।
জেআই





