টাঙ্গাইল ভূঞাপুরের বঙ্গবন্ধু সেতুপূর্ব-তারাকান্দি রেল লাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জাহানারা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত জাহানারা উপজেলার নিকরাইল ইউনিয়নের সরাতৈল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।


সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান জানান, দুপুরে তারাকান্দি থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় এলে আগে থেকেই সেখানে অপেক্ষা করা জাহানারা ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি এক সন্তানের জননী।

এই ঘটনার পর থেকে তার স্বামী সাইফুল পলাতক রয়েছেন।

এআই/