নড়াইলের লোহাগড়া উপজেলার জামায়াতের নায়েবে আমির মো. বাদশা মিয়াকে (৪৬) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে লোহাগড়া উপজেলার বাকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাকা গ্রামের মো. কুটি মিয়ার ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, বাদশা মিয়া হরতাল অবরোধের সময় উপজেলার দিঘলিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ অফিস পোড়ানো মামলার আসামি। তিনি এতদিন পালিয়ে ছিলেন।
এমবি





