প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি বলেছেন, দেশে খাদ্য বা ত্রাণের কোনো সংকট নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত বন্যা কবলিত লোকজেনর খবর নিচ্ছেন। তিনি নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে সহযোগিতা করা হবে। 

রোববার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে বন্যার্ত লোকজনের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রমজান আলী, ও সি রেজাউল করিম ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ।

নুরনবী/জারিফ