প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় যাচ্ছেন আজ। উদ্ধোধন করবেন বেশ কয়েকটি উন্নয়র প্রকল্প। তার এই সফরকে কেন্দ্র করে আনন্দে উদ্বেলিত সাবেক ছিটবাসী।

দীর্ঘ ৬৮ বছর পর বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া মানুষগুলো প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সাজিয়েছে দাসিয়ারছড়া ছিটমহলকে।

পাশাপাশি কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের জনসভাকে ঘিরেও চলছে ব্যাপক প্রস্ততি। তোরণে তোরণে ছেয়ে গেছে পুরো শহর।

প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে চলছে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের আনন্দ মিছিল, সভা-সমাবেশসহ ব্যাপক প্রস্তুতি।

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে দাশিয়ারছড়ায় সুধী সমাবেশে মতবিনিময় করবেন।

এমএইচ