নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দণ্ড প্রদান করেন।
দণ্ডাপ্রাপ্তরা হলেন, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম (২৮), মৃত আব্দুল মালেকের ছেলে ওয়াহিদ ভুইয়া (৩২) ও সহিদুল্লাহ মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৩৩)।
রূপগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ভোরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে থেকে তিনশ গ্রাম গাঁজাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাদের নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
কেএইচ





