গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থেলথেলির বাজার এলাকায় পিকআপ ভ্যানের চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী।

সকালে তারা তাদের বাসার সামনে বসে ছিলেন এমতাবস্থায় একটি পিকআপ তাদের চাপা দিয়ে পালিয়ে চলে যায়।বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের হাবিল উদ্দিনের স্ত্রী রাজেনা বেগম (৩০) ও একই গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী নাজমা বেগম (২২)। তারা সম্পর্কে চাচাতো বোন।

আহত রুজিনা বেগম(২৮) একইগ্রামের জহর উদ্দিনেরস্ত্রী।তাকেরংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এটিএম মাহাবুব আলম জানান, ওই তিনজন সকালে বাড়ির সামনের রাস্তার পাশে বসেছিলেন।

এসময় গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জগামী একটি পিকআপ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রাজেনা ও নাজমা ঘটনাস্থলেই মারা যান।আর গুরুতর আহত হন রুজিনা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইআর