রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এসময় আরো অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন জানান, যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

এমআর