বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক মমতাজ উদ্দিন আবার কমার্শিয়াল ইম্পোর্টেন্ট পার্সন (সিআইপি) মনোনীত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় তাঁকে ২য় বারের মত সিআইপি মনোনীত করে।
রাজধানীর হোটেল রেডিসনে মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আনুষ্ঠানিকভাবে মমতাজ উদ্দিনকে সিআইপি কার্ড প্রদান করেন।
প্রবীণ রাজনীতিবীদ ও বগুড়ায় মহান স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী মমতাজ উদ্দিন আবারও সিআইপি নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার বেলা ৩টায় বগুড়া পর্যটন মোটেলে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।
জেডআই





