ঠাকুরগাঁওয়ে প্রায় দেড় শতাধিক বিএনপি নেতাকর্মী সেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগে যোগদান করেছেন।
সোমবার রাতে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন তাঁর নিজ বাসভবনে যোগদানকৃত কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ উপলক্ষে রমেশ চন্দ্র সেনের কলেজ পাড়ার নিজ বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, দীপক কুমার রায়, সাবেক দপ্তর সম্পাদক ও অ্যাড. মোস্তাক আলম টুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক রুবেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ অনেকে।
আলোচনা সভা শেষে গড়েয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান শাহ সোহেলসহ ওই ইউনিয়নের প্রায় শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
অপরদিকে ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবক লীগে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ও ময়নুলের নেতৃত্বে ৫৭জন যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বাক কামরুজ্জামান সুনাম, যুগ্ম আহ্বায়ক আকবর আলী, সদর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ নেওয়াজ কাদির শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান পান্না, সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজা, চয়ন, বিপু, কিরন, আক্তার সহ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
এমকে





