অবৈধ পথে ভারত থেকে আসার সময় (৩০ অক্টোবার) সোমবার বেনাপোলর রঘুনাথপুর সীমান্ত থেকে ১২ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুন বলেন, নিজস্ব গোয়েন্দা সংবাদে জানতে পারি রঘুনাথপুর সীমান্ত দিয়ে বেশ কিছু নারী শিশু দালালের মাধ্যমে চোরাইপথে ভারত থেকে অনুপ্রবেশ করছে এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবির একটি দল রঘুনাথ পাকাঁ রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন নারী ৪ জন পুরুষ ও ২জন শিশুকে আটক করতে সক্ষম হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের বোনপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়।
নাসির/জারিফ





