সরকারের পদত্যাগের দাবীতে ও ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের সমর্থনে ময়মনসিংহে গণমিছিল ও সমাবেশ করেছে শহর শিবির।
আজ সোমবার সকাল ৯টার দিকে শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে একটি মিছিল শহরের পায়রা চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব আলী রোড রেলক্রসিং গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
এ সময় শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, আনোয়ার হাসান সুজন, জেলা উত্তর শিবিরের সভাপতি আব্দুল বারী ও সেক্রেটারি মাহবুব আকন্দ, জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





